বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২‎ রাণীশংকৈলে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার ২০ হাজার টাকা জরিমানা খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী নড়াইলে সড়কের পাশ থেকে শপিং ব্যাগে রাখা নবজাতকের মরদেহ উদ্ধার আকতার প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে ডিসকাউন্ট কেরানীগঞ্জে ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার জেগে উঠা যমুনার চরে স্বপ্নের লড়াই থানা-ফাঁড়ির আওতাতেও মাদকের আখড়া গড়ে উঠেছে: গয়েশ্বর রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের স্থলাভিষিক্ত আমিনুল ইসলাম

নড়াইলে সড়কের পাশ থেকে শপিং ব্যাগে রাখা নবজাতকের মরদেহ উদ্ধার

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ Time View

নড়াইল প্রতিনিধি ॥
নড়াইল সদর উপজেলায় সড়কের পাশে রাখা একটি শপিং ব্যাগ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে নড়াইল জেলা শহর থেকে মালিবাগ বাসস্ট্যান্ডে যাওয়ার সংযোগ সড়কের পাশে কোনো এক সময় একটি শপিংব্যাগে ভরে নবজাতকটি কেউ ফেলে রেখে যায়।

পরে কুকুরে ওই ব্যাগটি টানাহেঁচড়ার পর কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন৷ পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102