বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২‎ রাণীশংকৈলে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার ২০ হাজার টাকা জরিমানা খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী নড়াইলে সড়কের পাশ থেকে শপিং ব্যাগে রাখা নবজাতকের মরদেহ উদ্ধার আকতার প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে ডিসকাউন্ট কেরানীগঞ্জে ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার জেগে উঠা যমুনার চরে স্বপ্নের লড়াই থানা-ফাঁড়ির আওতাতেও মাদকের আখড়া গড়ে উঠেছে: গয়েশ্বর রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের স্থলাভিষিক্ত আমিনুল ইসলাম

থানা-ফাঁড়ির আওতাতেও মাদকের আখড়া গড়ে উঠেছে: গয়েশ্বর রায়

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ Time View

প্রতিনিধি, কেরানীগঞ্জ, ঢাকা ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, থানা-ফাঁড়ির আওতাতেও মাদকের আখড়া গড়ে উঠেছে। এমনকি জেলখানায়ও মাদক পাওয়া যায়। এ মাদক বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা পর্যায়ের ও সংসদীয় ঢাকা-৩ আসনের আওতাধীন সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেশকে আজিমপুর বানিয়েছেন। স্বপ্ন দেখালে তার বাস্তবায়নও করতে হয়।

পরিবেশ ও খালের অবস্থার চরম অবনতির বিষয়ে তিনি বলেন, চুনকুটিয়া খালের অস্তিত্বই আজ নেই। শুভাঢ্যা খালে একসময় সাঁতার কেটে গোসল করতাম। এখন সেখানে হাত দিলেই হাত পঁচে যাবে। পরিবেশের ভয়াবহ অবনতি হয়েছে।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিক বা রাজনীতিবিদদের কোনো তদবির গ্রহণ করবেন না। তাঁদের তদবির গ্রহণ করলে আপনারাও অপরাধী হবেন। জনপ্রতিনিধি হিসেবে আমরা সবকিছুর উপর নজর রাখব। এখানে কিছু না বললেও সংসদে বলব।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে শিক্ষিত বেকার সংখ্যা বাড়ছে। শিক্ষা ব্যবস্থায় গুণগত মান পরিবর্তন প্রয়োজন। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান ও প্রযুক্তিকে সময়োপযোগী করতে হবে, চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে হবে এবং মেধা, দক্ষতা, সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দিতে হবে। নয়তো আমরা পিছিয়ে যাবো।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে আমরা সুষ্ঠু শাসনব্যবস্থা পাইনি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ছাত্র। পরিবর্তনের শুরুটা এখনই করতে হবে। বিএনপি জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করেছে। এখন আমরা প্রতিশ্রুতি অনুযায়ী সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবো।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায়, কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102