বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২‎ রাণীশংকৈলে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার ২০ হাজার টাকা জরিমানা খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী নড়াইলে সড়কের পাশ থেকে শপিং ব্যাগে রাখা নবজাতকের মরদেহ উদ্ধার আকতার প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে ডিসকাউন্ট কেরানীগঞ্জে ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার জেগে উঠা যমুনার চরে স্বপ্নের লড়াই থানা-ফাঁড়ির আওতাতেও মাদকের আখড়া গড়ে উঠেছে: গয়েশ্বর রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের স্থলাভিষিক্ত আমিনুল ইসলাম

কেরানীগঞ্জে ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ ॥
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গাংগাইল গ্রামের বাসিন্দা মো. নজরুলের ছেলে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোহাম্মদ আলীকে আটক করা হয়। একপর্যয়ে তাঁর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102