বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের স্থলাভিষিক্ত আমিনুল ইসলাম এখন ১৬ বছর বয়সেই মিলবে এনআইডি: ইসির নতুন নির্দেশনা জুলাই বিপ্লবের চেতনা ও জনআকাঙ্ক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি খোলা চিঠি ৬ সিটিতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোই লক্ষ্য দায়িত্ব নিলেন নতুন প্রশাসকরা স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির পরিচালনা কমিটি গঠন: নেতৃত্বে সারজিস আলম সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান বগুড়ায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরন করলেন সাবেক এমপি লালু বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত রাণীশংকৈলে আড়াই কোটি টাকার ভবন পড়ে আছে, ২ বছরেও ব্যবসা শুরু হয়নি

ঢাকা-২ আসনে মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও চাঁদাবাজ থাকতে পারবে না: আমানউল্লাহ আমান

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ Time View

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি॥
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ঢাকা-২ আসনে কোন মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও চাঁদাবাজ থাকতে পারবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারী দুজনকেই ধরতে হবে। যদি কেউ আমাদের দলীয় নাম ব্যবহার করে অপকর্ম করে তাহলে তাকে আগে ধরবেন। কোন ধরনের, মার্সি ও ক্ষমা করা যাবে না।

সোমবার (২৪ ফেব্রুয়ারী ২০২৬) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা পর্যায়ের ও সংসদীয় ঢাকা-২ আসনের আওতাধীন সংশ্লিষ্ট সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে মতবিনিময় সভায় আমানউল্লাহ আমান এসব কথা বলেন।

মাদক কারবারি, ভূমিদস্যু ও চাঁদাবাজদের কঠোর হুশিয়ারি দিয়ে তিনি বলেন, মহান আল্লাহর পর জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব। প্রয়োজনে আমি ও আমার ছেলে ব্যারিষ্টার অমি এলাকায় এলাকায় ঘুরবো। মাদক বন্ধ না হলে মাদকবিরোধী অপারেশনে আমি নিজে থাকবো। জনগণ যেই প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবো। তাঁদের প্রত্যাশা পূরণে আমরা শ্রমিক ও সেবকের মতো কাজ করবো।

তিনি আরও বলেন, মহান আল্লাহ ও জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে নির্বাচিত করার জন্য। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কেরানীগঞ্জকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত ও ভূমি দখল মুক্ত করা হবে। ফসলি ভূমি দখল করে বালু ফেলে অবৈধ স্থাপনা নির্মাণের মতো কাজ আর চলবে না।

আমানউল্লাহ আমান আরও বলেন, শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ করতে হবে। যাতে তাঁরা সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে। এ ছাড়া শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে। কেননা শিক্ষা জাতির মেরুদন্ড।

খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে তিনি বলেন, জলাবদ্ধতা দূর করতে খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে। কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জয়নগর মাঠ এলাকা থেকে খাল খনন শুরু করা হবে। এ ছাড়া এলাকার পুকুরগুলোও মাছ চাষের আওতায় আনা হবে।

আমানউল্লাহ আমান আরও বলেন, জনসাধারণের চলাচলের নিরাপত্তায় সড়কে ল্যাম্প পোস্ট স্থাপন করতে হবে। বিভিন্ন সড়কের যেখানে ম্যানহোলের ঢাকনা খোলা রয়েছে সেগুলো লাগাতে হবে। এ ছাড়া বেশ কিছু ছোট-বড় ব্রিজের রেলিং অগাামী তিন মাসের মধ্যে মেরামত করতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102