সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দীর্ঘ ১৮ মাস পর আপন আঙিনায় ড. ইউনূস: সহকর্মীদের উষ্ণ অভ্যর্থনা ব্যক্তির চেয়ে দল বড়, আবার দলের চেয়ে দেশ বড়: সাচিংপ্রু জেরী নড়াইলে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আতাউর ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ব্যবসায়ীর বাধাদানের প্রতিবাদে চট্টগ্রামে ক্যাব এর প্রতিবাদ মিছিল দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পহেলা বৈশাখের আগেই বগুড়া ও শেরপুরের উপ-নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সিদ্ধান্ত এখন সংসদের হাতে: ইসি ১২ মার্চ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন: স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সেদিনই ভাষা আন্দোলন ও সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের প্রয়োজনীয়তা লাইফস্টাইল সুবিধায় আরও সমৃদ্ধ রবি এলিট -১৩ নতুন প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়!

ব্যক্তির চেয়ে দল বড়, আবার দলের চেয়ে দেশ বড়: সাচিংপ্রু জেরী

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ Time View

বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবান আসনের নির্বাচিত সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেছেন, দীর্ঘ বছর ধরে শুনে এসেছি সম্প্রীতির বান্দরবান। কিন্তু সম্প্রীতি বলতে যত সহজ ‘ বাস্তবতা অনেক কঠিন। তাই সকলেই সম্মিলিত প্রচেষ্টা মধ্যে দিয়ে একটি সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে হবে।

রবিবার(২২ ফেব্রুয়ারী) বিকাল চারটায় ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব মন্তব্যে করেন।এর আগে সাচিংপ্রু জেরীর আগমণ উপলক্ষে এক গণসংবর্ধনা আয়োজন করেন জেলা বিএনপি।

এসময় সংবর্ধনায় যোগ দিতে সকাল থেকে জেলা ও উপজেলা থেকে দলের দলের হাজারো নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এসময় রাজার মাঠে স্থানীয়দের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্যে করা গেছে।

সাচিংপ্রু বলেন, ব্যক্তির চেয়ে দল বড়,আবার দলের চেয়ে দেশ বড়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জন্য অমূল্য সম্পদ। তিনি সবসময় বলেন সবার আগে বাংলাদেশ। তাই তার দিক নির্দেশনায় আগামীতে এদেশ এগিয়ে যাবে বলে মন্তব্যে করেন তিনি।

তিনি আরো বলেন, সরকারের প্রাপ্ত বরাদ্ধ সুষ্ঠু বন্টনের মাধ্যমে বান্দরবান জেলা বসবাসরত ১২টি জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের কাজ করে যাওয়ার প্রতিশ্রতি। এসময় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, মজিবুর রশিদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102