রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
রমজান সামনে রেখে রাণীশংকৈলে মোবাইল কোর্ট: ৫ ব্যবসায়ীকে জরিমানা উইকন প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে বিশেষ সুবিধা লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আর নেই আমাদের মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চাই: আমানউল্লাহ আমান নতুন প্রধানমন্ত্রীর ঠিকানা হতে যাচ্ছে ‘যমুনা’, আগামী সপ্তাহেই গুলশানে ফিরছেন ড. ইউনূস সংবিধান সংস্কার পরিষদের শপথ ও রাজনৈতিক আইনি মারপ্যাঁচে বর্তমান সরকার: একটি বিশ্লেষণ ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি: বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক খাত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে জনস্রোত: ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা পবিত্র রমজানে জেনে নিন আজকের নামাজের সময়সূচি ২১-এর প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

রমজান সামনে রেখে রাণীশংকৈলে মোবাইল কোর্ট: ৫ ব্যবসায়ীকে জরিমানা

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা এলাকার বন্দর চৌরাস্তা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।

অভিযানকালে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে পৃথক মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সতর্ক করার পরও নির্ধারিত নিয়ম না মানায় তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো এবং পাকা ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। অভিযান পরিচালনায় রাণীশংকৈল থানা পুলিশ-এর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102