রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
রমজান সামনে রেখে রাণীশংকৈলে মোবাইল কোর্ট: ৫ ব্যবসায়ীকে জরিমানা উইকন প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে বিশেষ সুবিধা লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আর নেই আমাদের মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চাই: আমানউল্লাহ আমান নতুন প্রধানমন্ত্রীর ঠিকানা হতে যাচ্ছে ‘যমুনা’, আগামী সপ্তাহেই গুলশানে ফিরছেন ড. ইউনূস সংবিধান সংস্কার পরিষদের শপথ ও রাজনৈতিক আইনি মারপ্যাঁচে বর্তমান সরকার: একটি বিশ্লেষণ ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি: বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক খাত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে জনস্রোত: ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা পবিত্র রমজানে জেনে নিন আজকের নামাজের সময়সূচি ২১-এর প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির বিনম্র শ্রদ্ধা

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ Time View

নিজস্ব প্রতিবেদক, অনলাইন ডেস্ক ॥
ঢাকা: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি শহীদ মিনারে উপস্থিত মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102