বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, জাতীয় ডেস্ক ॥
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এর আগে রাত ১২টায় সর্বপ্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের সঙ্গে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য এবং ব্যক্তিগত উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। সরকারি আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় শহীদ মিনার এলাকায় এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয় এবং হাজারো মানুষ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে শহীদদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102