রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
রমজান সামনে রেখে রাণীশংকৈলে মোবাইল কোর্ট: ৫ ব্যবসায়ীকে জরিমানা উইকন প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে বিশেষ সুবিধা লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আর নেই আমাদের মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চাই: আমানউল্লাহ আমান নতুন প্রধানমন্ত্রীর ঠিকানা হতে যাচ্ছে ‘যমুনা’, আগামী সপ্তাহেই গুলশানে ফিরছেন ড. ইউনূস সংবিধান সংস্কার পরিষদের শপথ ও রাজনৈতিক আইনি মারপ্যাঁচে বর্তমান সরকার: একটি বিশ্লেষণ ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি: বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক খাত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে জনস্রোত: ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা পবিত্র রমজানে জেনে নিন আজকের নামাজের সময়সূচি ২১-এর প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

উইকন প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে বিশেষ সুবিধা

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ Time View

প্রেস রিলিজ ॥
ঢাকা, ফেব্রুয়ারি ২১, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান উইকন প্রোপার্টিস লিমিটেড -এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি গুলশানে ব্যাংকের হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিয়ে উইকন প্রোপার্টিস থেকে ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন হোম লোন গ্রাহকরা। ফলে গ্রাহকদের নিজেদের স্থায়ী ঠিকানার জন্য দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য করবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এবং উইকন প্রোপার্টিস-এর চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস, প্রাইম ব্যাংক পিএলসি; উইকন প্রোপার্টিস-এর গ্রুপ চিফ অফারেটিং অফিসার মেজর মো. আমিনুল হক এবং এক্সিকিউটিভ ডিরেক্টর দেওয়ান রাশিদুল হাসান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102