রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
রমজান সামনে রেখে রাণীশংকৈলে মোবাইল কোর্ট: ৫ ব্যবসায়ীকে জরিমানা উইকন প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে বিশেষ সুবিধা লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আর নেই আমাদের মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চাই: আমানউল্লাহ আমান নতুন প্রধানমন্ত্রীর ঠিকানা হতে যাচ্ছে ‘যমুনা’, আগামী সপ্তাহেই গুলশানে ফিরছেন ড. ইউনূস সংবিধান সংস্কার পরিষদের শপথ ও রাজনৈতিক আইনি মারপ্যাঁচে বর্তমান সরকার: একটি বিশ্লেষণ ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি: বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক খাত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে জনস্রোত: ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা পবিত্র রমজানে জেনে নিন আজকের নামাজের সময়সূচি ২১-এর প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

আমাদের মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চাই: আমানউল্লাহ আমান

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ Time View

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ ॥
ঢাকা-২ আসনের সাংসদ আমানউল্লাহ আমান বলেছেন,একুশের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন করা। আমরা সেই চেতনাকে ধারণ ও লালন করে আগামী দিনে এগিয়ে যাব।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারী ২০২৬) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমানউল্লাহ আমান এ কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত। আমরা আমাদের মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চাই।

তিনি আরও বলেন, যেভাবে ২৪ এর গণঅভ্যুত্থানে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক তেমনিভাবে আগামী দিনেও সকল রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে একুশের প্রথম প্রহরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সাংসদ গয়েশ্বর চন্দ্র রায়।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102