সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

‘আমাকে নয়, ধামরাইয়ের মানুষকে সময় ও সেবা দিন’

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ Time View

নিজস্ব প্রতিবেদক, ধামরাই ॥
ধামরাই (ঢাকা): শপথ গ্রহণের পর প্রথমবার নিজ এলাকায় ফিরে রাজকীয় সংবর্ধনা নয়, বরং জনসেবাকেই অগ্রাধিকার দিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি সাফ জানিয়ে দেন, “আমাকে সময় দিতে হবে না, ধামরাইয়ের মানুষকে সময় ও সেবা দিন।”

গতকাল (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এরপর সরাসরি ধামরাই উপজেলা পরিষদে পৌঁছালে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. সালমান হাবিব ও সহকারী কমিশনার (ভূমি)।

পরিষদে উপস্থিত অনেক কর্মকর্তা-কর্মচারী কাজ ফেলে তাকে সংবর্ধনা দিতে এগিয়ে এলে তিনি তাদের বিনয়ের সাথে নিজ নিজ দায়িত্বে ফিরে যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, সরকারি কাজের সময় নষ্ট করে তাকে প্রটোকল দেওয়ার প্রয়োজন নেই। প্রশাসনের প্রতিটি মুহূর্ত যেন সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হয়, সেই নির্দেশনাও দেন তিনি।

সাক্ষাৎ শেষে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন এই জনপ্রতিনিধি। সাধারণ মানুষের ভিড় এবং যানজট এড়াতে কোনো বিলাসবহুল গাড়ি বা প্রটোকল ছাড়াই সিএনজিচালিত অটোরিকশায় চড়ে তিনি পরিষদ ত্যাগ করেন। যাওয়ার সময় দলীয় নেতা-কর্মীদেরও অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানান।

সাধারণত সংসদ সদস্যদের বিশাল গাড়ি বহর ও পুলিশি নিরাপত্তায় চলাফেরা করতে দেখা গেলেও, তমিজ উদ্দিনের এমন সাদামাটা উপস্থিতি স্থানীয়দের মধ্যে বেশ বিস্ময় ও প্রশংসার সৃষ্টি করেছে। কোনো বিশেষ নিরাপত্তা বলয় বা বাড়তি আড়ম্বর ছাড়াই তাঁর এই পথচলা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102