সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান: সংসদ চত্বরে রাজকীয় আয়োজন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ Time View

নিজস্ব প্রতিবেদক ও অনলাইন ডেস্ক, ঢাকা
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রথা ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিদের সরব উপস্থিতি ছিল।

শপথ গ্রহণের ঘটনাক্রম
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ গ্রহণ করেন। এর আগে আজ (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। জোটগত ও দলগত সমীকরণে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।

বাকি আসনগুলোর মধ্যে আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102