সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

ভালুকায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, অত:পর

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে আজহার উদ্দীন রাকিব (৩২) নামের এক পুলিশ কর্মকর্তাকে আটক করে গ্রামবাসী। পরে তাকে যৌথবাহিনীর কাছে সোপর্দ করা হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে।

আটক সহকারী উপপরিদর্শক (এএসআই) আজহার উদ্দীন রাকিব উপজেলার রাজৈ গ্রামের আবুল কাসেমের ছেলে এবং কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈ গ্রামের আজহার উদ্দীন রাকিব (৩২) ও প্রবাসী অনিক মন্ডলের স্ত্রী রিমা আক্তার (২৩) একই এলাকার বাসিন্দা হওয়ায় প্রবাসী অনিক মন্ডলের স্ত্রী রিমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনার রাতে এএসআই আজহার উদ্দীন রাকিব রিমা আক্তারের ঘরে প্রবেশ করেন। রাত আনুমানিক দেড়টার দিকে তাদের অনৈতিক সম্পর্কে জড়িত থাকার বিষয়টি সন্দেহ হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে ওই পুলিশ কর্মকর্তা ও রিমা আক্তারকে হাতেনাতে আটক করে গ্রামবাসি। পরে সেনাবাহিনীকে খবর দিলে রোববার সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে আটক পুলিশ কর্মকর্তা ও প্রবাসীর স্ত্রী রিমা আক্তারকে উদ্ধার করে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102