সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৪ Time View

প্রেস রিলিজ ॥
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’-এর উদ্যোগে সম্প্রতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও গাকৃবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় “এমপাওয়ারিং ইয়ুথ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের আর্থিক জ্ঞান সংযুক্ত করে ভবিষ্যৎ-প্রস্তুত তরুণ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান দূর করার লক্ষ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ শিক্ষাখাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য একটি কাস্টমাইজড সেবা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনরা ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। এ উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং ইন্ডাস্ট্রির-একাডেমিয়া সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্ব প্রদান করে।

অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন। তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মোন্নয়ন, নৈতিক নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে তরুণ-তরুণীদের উদ্দেশ্যে তিনি সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল আর্থিক সেবার কার্যকর ব্যবহারের মাধ্যমে আর্থিক স্বনির্ভরতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানের অপর কীনোট স্পিকার প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান বলেন, আর্থিক অন্তর্ভুক্তি শুধু ব্যাংক হিসাব খোলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সুযোগের সম্প্রসারণ, বৈষম্য হ্রাস এবং টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি সমন্বিত প্রক্রিয়া। তিনি ই-কেওয়াইসি (e-KYC), ডিজিটাল অনবোর্ডিং এবং দ্রুত পরিবর্তনশীল আর্থিক ব্যবস্থায় তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ রায়হান, পিএইচডি এবং অধ্যাপক ড. জীবন চন্দ্র দাস। তাঁদের উপস্থিতি একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে।

‘প্রাইমএকাডেমিয়া’-এর মাধ্যমে প্রাইম ব্যাংক তরুণদের ক্ষমতায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে- তাদের জ্ঞানকে আত্মবিশ্বাসে, সচেতনতাকে কর্মে এবং সম্ভাবনাকে বাস্তব নেতৃত্বে রূপান্তর করার লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102