শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জুলাই সনদের ৪৮ দফা সংস্কারে জনগণের ‘হ্যাঁ’ জয়ী: কমছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, বাড়ছে ভারসাম্য নির্বাচন পরবর্তী সৌজন্য: তারেক, শফিকুর ও নাহিদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ নড়াইল-২-এ ভোট-পরবর্তী রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত প্রায় ২০ ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ নব-নির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে কালিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা তারেক রহমানকে মুক্তিজোটের অভিনন্দন: ‘গণতান্ত্রিক উত্তরণে এ বিজয় মাইলফলক’ ঢাকা-৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত ঢাকা-৩ আসনে জামায়াত প্রার্থীকে হারিয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের জয় ফরিদপুরে আধিপত্য ও বাজার দখল নিয়ে রণক্ষেত্র: আহত ১৫, অগ্নিসংযোগ-লুটপাট টু -হুইলার ইভি ক্রয়ে নারী গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও আরএস গোল্ড-এর চুক্তি স্বাক্ষর

টু -হুইলার ইভি ক্রয়ে নারী গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও আরএস গোল্ড-এর চুক্তি স্বাক্ষর

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ Time View

প্রেস রিলিজ ॥
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬: নারী গ্রাহকদের বৈদ্যুতিক টু-হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা দিতে আর.এস গোল্ড লিমিটেড-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব‌্যাংকের উইমেন ব‌্যাংকিং প্ল‌্যাটফর্ম নীরা গ্রাহকরা আর.এস গোল্ড লিমিটেড এর কাছ থেকে পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যানবাহন ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এ উদ্যোগ নারীদের টেকসই যাতায়াত ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন এবং আর.এস গোল্ড লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুসরায় আলম ইরাজ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীরা) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আর.এস গোল্ড লিমিটেড-এর হেড অব অপারেশন্স তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার করার পাশাপাশি উদ্ভাবনী ও লাইফস্ট‌্যাইলভিত্তিক আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে টেকসই ও স্বাধীন জীবনযাত্রা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102