রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ সন্তান সামলে নির্ঘুম রাতের লড়াই: ৪৬তম বিসিএসে বাজিমাত উর্মির, মৎস্য ক্যাডারে ৪র্থ বাবার স্বপ্ন ছিল ডাক্তারি, মেয়ের লক্ষ্য ছিল ডিসি হওয়া: আনোয়ারা ইউএনও তাহমিনার জয়গাথা

রাত ১০টা, ১২টা ও একটার দিকে কিছু কেন্দ্রে অনুপ্রবেশ হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ Time View

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ ॥
বুধবার রাত থেকে কেরানীগঞ্জের বিভিন্ন কেন্দ্র নিয়ে অভিযোগ পাচ্ছি। বিশেষ করে জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকেরা রাত ১০টা, ১২টা ও একটার দিকে কিছু কেন্দ্রে প্রবেশ করেছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সোয়া আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আজ তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির ত্যাগ ও অবদান রয়েছে।

অন্যদিকে সকাল সোয়া আটটার দিকে মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম।

বিএনপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ শাহীনুর ইসলাম বলেন, প্রার্থী যে অভিযোগ করছেন সেটি কি আদৌ সম্ভব! এসব মিথ্যা অভিযোগ জনগণ কখনও মেনে নিবে না। তিনি আরও বলেন, সকালে বিভিন্ন জায়গায কিছু সমস্যা হয়েছিল। এখন স্বাভাবিক রয়েছে। সুষ্ঠ ভোটের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিক। আশা করছি এমন পরিবেশে ভোট শেষ হবে।

ঢাকা-৩ আসনটি কেরানীগঞ্জের জিনজিরা, শুভাঢ্যা, আগানগর, কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৬১৮ জন।

এই আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় (ধানের শীষ), জামায়াতের অধ্যক্ষ শাহীনুর ইসলাম (দাঁড়িপাল্লা), গণফোরামের রওশন ইয়াজদানি (উদীয়মান সূর্য), গণসংহতি আন্দোলনের মো. বাচ্চু ভূঁইয়া (মাথাল), ইসলামী আন্দোলনের সুলতান আহম্মেদ খাঁন (হাতপাখা), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর (ডাব), জাতীয় পার্টির মো. ফারুক (লাঙ্গল), বাসদের মজিবুর হাওলাদার (মই), গণঅধিকার পরিষদের মো. সাজ্জাদ (ট্রাক) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102