বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নির্বাচনি মাঠে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক ভোটদানে বাধা ও প্রশাসনের নিস্পৃহতায় আসিফ মাহমুদের উদ্বেগ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: তারেক রহমান দুঃস্বপ্নের অবসান, আজ নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা ভোলায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা: আলিনগর কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে: আমানউল্লাহ আমান রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ: প্রথম ৪ ঘণ্টায় কাস্টিং ৩৫-৩৭ শতাংশ নির্বাচন পরিস্থিতি নিয়ে দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন কুয়াশা মাখা ভোরে লালমনিরহাটে উৎসবের ভোট: নারী ভোটারদের জয়জয়কার গণতন্ত্রের যে যাত্রা আজ থেকে শুরু হলো, আমরা আশা করি আগামী দিনে এই পথ আরো মসৃণ হবে: মির্জা ফখরুল

ভোলায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা: আলিনগর কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ Time View

ভোলা প্রতিনিধি, অনলাইন ভার্সন ॥
ভোলা-১ (সদর) আসনের আলিনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুর্বৃত্তরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিত কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ভোটারদের নিরাপত্তা ও ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, দুপুর দেড়টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। প্রিসাইডিং অফিসার আরও জানান, ঘটনার পরপরই খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102