বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নির্বাচনি মাঠে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক ভোটদানে বাধা ও প্রশাসনের নিস্পৃহতায় আসিফ মাহমুদের উদ্বেগ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: তারেক রহমান দুঃস্বপ্নের অবসান, আজ নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা ভোলায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা: আলিনগর কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে: আমানউল্লাহ আমান রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ: প্রথম ৪ ঘণ্টায় কাস্টিং ৩৫-৩৭ শতাংশ নির্বাচন পরিস্থিতি নিয়ে দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন কুয়াশা মাখা ভোরে লালমনিরহাটে উৎসবের ভোট: নারী ভোটারদের জয়জয়কার গণতন্ত্রের যে যাত্রা আজ থেকে শুরু হলো, আমরা আশা করি আগামী দিনে এই পথ আরো মসৃণ হবে: মির্জা ফখরুল

এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে: আমানউল্লাহ আমান

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ Time View

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ, ঢাকা ॥
জনগণ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ৫০ নম্বর মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে ঢাকা-২ (কেরানীগঞ্জ ও সাভারের একাংশ) আসনের প্রার্থী আমানউল্লাহ আমান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভোটকেন্দ্রে এসে সবাইকে ভোট দিতে হবে।

ঢাকা-২ আসনটি কেরানীগঞ্জ উপজেলার তারানগর, বাস্তা, রোহিতপুর, কালিন্দী, শাক্তা, কলাতিয়া ও হযরতপুর ইউনিয়ন এবং সাভার উপজেলার ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৩৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৪৯৩ জন, নারী ২ লাখ ৮ হাজার ৩৯ জন ও হিজড়া ভোটার ৯ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪১টি।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির আমানউল্লাহ আমান (ধানের শীষ), জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের মো. জহিরুল ইসলাম (হাতপাখা)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102