বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, তবে গোপন কক্ষের ছবি তোলা নিষিদ্ধ: ইসি সচিব ১৪ দফার ইশতেহার দিলেন ডা. মাহমুদ হোসেন বকাউল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে সেনাবাহিনীসহ সব বাহিনী পঞ্চগড়-১: নওশাদ জমিরের পক্ষে ধানের শীষের গণজোয়ার, কাল মাঠে নামছেন জমির উদ্দিন সরকার জাজিরায় যৌথবাহিনীর অভিযান: ককটেল ও সরঞ্জামসহ বোমা তৈরির কারিগর গ্রেপ্তার রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে: মির্জা ফখরুল শরীয়তপুরের ভেদরগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি এক মঞ্চে ধানের শীষ প্রতীকে ভোট চায় আমাকে ভোট না দিলেও ভোটকেন্দ্রে যাবেন-গয়েশ্বর রায় ‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ

ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ Time View

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেই তার বিশ্বাস।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচন জনগণের সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করবে বলে তিনি আশাবাদী। তার ভাষায়, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূল বলেই মনে হচ্ছে।

বিএনপি মহাসচিব জানান, দলটি সব নির্বাচনকেই গুরুত্বের সঙ্গে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেয় না। একই সঙ্গে অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী কৌশলগতভাবে বিভ্রান্তিকর প্রচারণা ও ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনের শেষ দিকে মির্জা ফখরুল বলেন, “যাকে খুশি তাকেই ভোট দিন- এটাই আমাদের অবস্থান। সবচেয়ে জরুরি বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102