বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি এক মঞ্চে ধানের শীষ প্রতীকে ভোট চায়

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ Time View

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি ॥
শরীয়তপুর ০৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু বলেছেন, নির্বাচনের আগে সব প্রার্থীরাই ভোটারদের প্রতিশ্রুতি দেয় আর আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি চাই। সেটা হলো কে কোন দল করে এটা বিষয় না। আমরা সবাই একটা পরিবার। আর এ পরিবারের কেউ অন্যায় করে ফেললে আপনারা থানায় বা প্রশাসনের কাছে যাবেন না।কারন আমরা পরিবারের ঝামেলা পরিবার বা সমাজে বসেই সমাধান করতে চাই।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার সময় ভেদরগঞ্জ পৌরসভায় ভেদরগঞ্জ সরকারি হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভেদরগঞ্জ উপজেলাটি বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পায় তার পরেই ত বিএনপি। আজকে এ জনসভা সবার সাথে গভীর বন্ধন তৈরি হলো তারপর আর ভোট চাওয়ার দরকার আছে? আমি আপনাদের পরিবারের সদস্য। পরিবারের কাছে কেউ ভোট চায়? আমরা একটি পরিবার আমরা দোয়া ও একে অপরকে সহযোগীতা করবো।আমাদের নির্বাচন হয়ে গেছে। আজকে আপনারা আমাকে প্রতিশ্রুতি দিন, হে আল্লাহ ১২ তারিখ সকাল ৮ টার সময় ভোট দিতে যাব।

তিনি আরোও বলেন, আপনারা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা অন্য দলের নেতৃবৃন্দদের মঞ্চে বসিয়ে নির্বাচনী প্রচারনায় এমন দৃশ্য দেখেছেন? আমরা দলমত নির্বিশেষে একটি পরিবার।আমরা কাউকে কোন দল করার স্বাধীনতা হরণ করবো না। আমরা বিএনপি ভালোবাসা দিয়ে ভোটারদের মন জয় করতে চাই।

এসময় নির্বাচনী জনসভায় ভেদরগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল, কৃষকদল ও কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102