রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
দেশের সাংবাদিকতা জগতের সুপরিচিত ব্যক্তিত্ব, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে তিনি লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা ও দাফন
জাকারিয়া কাজলের ছোট ভাই মোহাম্মদ সোহেল জানান, আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জোহর জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

বর্ণাঢ্য কর্মজীবন
১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন জাকারিয়া কাজল। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, ইনকিলাব ও অবজারভারের মতো শীর্ষস্থানীয় সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কাজ করেছেন এবং সর্বশেষ যমুনা টেলিভিশনের ‘হেড অব নিউজ’ হিসেবে দায়িত্বরত ছিলেন।

শোক প্রকাশ
জাকারিয়া কাজলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তার মৃত্যুতে সংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102