শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হুমকি-ধামকি দিয়ে ফেরাউন-নমরুদও টিকতে পারেনি: পীর সাহেব চরমোনাই বিএনপির ইশতেহার ঘোষণা: কূটনীতিকদের সরব উপস্থিতি মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ বান্দরবানে হিফজুল্ কোরআন মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীনগরে ধানের শীষ বিজয়ের লক্ষে আব্দুল্লাহর নির্বাচনী জনসভা অস্ত্রে নয়, আদর্শেই আমাদের শক্তি’- রাণীশংকৈলে জামায়াত প্রার্থী মিজানুর রহমান ঠাকুরগাঁওয়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া, স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণ মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম: নিয়োগ পেলেন ৪ কমিশনারও শরীয়তপুর জেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ২

ঠাকুরগাঁওয়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া, স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ Time View

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার অন্যতম আকর্ষণ ছিল সেনাবাহিনীর এস- ৩ বিআরজে হেলিকপ্টারের স্টেডিয়ামে অবতরণ, যা উপস্থিতদের দৃষ্টি কাড়ে।

হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছান জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি সরাসরি মহড়া পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী সদস্যদের প্রস্তুতি ও কৌশল পর্যবেক্ষণ করেন।
মহড়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা, নিরাপত্তা বলয় গঠন এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের আধুনিক কৌশল প্রদর্শন করা হয়।

বিশেষ করে সম্ভাব্য সহিংসতা, বিশৃঙ্খলা বা ব্যালট বাক্স দখলের মতো পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তুলে ধরা হয়।এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে দেশে প্রায় ১ লাখ সেনাসদস্য ও ৫ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এ ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102