বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

শরীয়তপুর জেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ২

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ Time View

মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শরীয়তপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, এমিউনিশন, কার্তুজ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী মদ ও মাদক দ্রব্য গ্রহণের সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) রাতে শরীয়তপুর সদরের আংগারিয়া, ডামুড্যার ধানকাঠি ও নড়িয়ার নয়ন মাদবর কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান জানান, একটি টমাহক শট গান, ২টি একে ২২ বোর সেমি অটোমেটিক রাইফেল, তিনটি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগান এমিউনিশন, ৫৭ রাউন্ড রাইফেল এমিউনিশন, ১২ রাউন্ড ৯ মিমি পিস্তল এমিউনিশন, একটি বিদেশি ড্যাগার, তিন বোতল বিদেশি মদ ও মাদক দ্রব্য গ্রহণের সরঞ্জামাদিসহ সদরের আংগারিয়া এলাকা থেকে সাত মামলার আসামি মঞ্জুর হোসেন মন্টু তালুকদারের স্ত্রী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমত জাহান ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে।

এছাড়া ডামুড্যা উপজেলার এরিকাঠি এলাকা থেকে ইলেকট্রিক শক মেশিন, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি ও দুইটি ছুরি উদ্ধার করা হয়।

এছাড়া নড়িয়ার উপজেলার মোক্তারের চর এলাকা থেকে একনলা বন্দুক, ৭টি কার্তুজ, তিনটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ রাব্বি মোড়ল নামে এক যুবককে আটক করা হয়।

তিনি জানান, ৯ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শরীয়তপুর জেলা শহরে দায়িত্বরত রয়েছে। ইতোমধ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ৩ শতাধিক ককটেল, অসংখ্য দেশীয় অস্ত্র, মাদক দ্রব্য ও বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি।

এ সময় শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102