বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
আমাকে ভোট না দিলেও ভোটকেন্দ্রে যাবেন: গয়েশ্বর রায় সালথায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া, জনমনে স্বস্তি নির্বাচনী প্রস্তুতি জোরদারে ইসিতে আজ উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক বাজারে আসছে নতুন ১০ টাকার নোট: গ্রাফিতি ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যের সমন্বয় জনরোষ বনাম রাজনৈতিক উচ্চাভিলাষ: ভোটের মাঠে কোণঠাসা বিএনপি, সুবিধাজনক অবস্থানে জামায়াত-এনসিপি মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত আজ: মুক্তি ও সৌভাগ্যের আশায় ইবাদতে মগ্ন মুমিনরা আগামী নির্বাচন হবে সংস্কার ও পরিবর্তনের: মামুনুল হক বিশ্বকাপে পাকিস্তানের সিদ্ধান্ত: ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন, অনিশ্চয়তায় ফুটবল বিশ্বকাপও ঋণ হোক মানবিক সহানুভূতির অনন্য দৃষ্টান্ত: শোষণের হাতিয়ার নয় ভোটের মাঠে বিএনসিসি বিতর্ক: নির্বাচন কমিশনের কাছে বিএনপির একগুচ্ছ দাবি

সালথায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া, জনমনে স্বস্তি

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সালথা উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলার সালথা বাজার থেকে যৌথবাহিনী মহড়া শুরু করে রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের প্রতিটি বাজার ও কেন্দ্র ঘুরে দেখেন তারা।

উক্ত দুটি ইউনিয়নের বিভিন্ন বাজারে যৌথবাহিনী পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরেণ। এ সময় বাজারগুলোর বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়। যৌথবাহিনীর এই মহড়া ও টহল সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে।

মহড়ায় উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান, নগরকান্দা বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক মো: রাকিবুল ইসলাম প্রমুখ।

মহড়া চলাকালী সময় সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলার বিভিন্ন প্রস্তুতির তথ্য স্থানীয়দের মাঝে তুলে ধরে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ জন্য সব আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে তাদের প্রচেষ্টা অব্যহত রাখবে। এই নির্বাচন প্রক্রিয়াকে কেউ যদি ব্যাহত করার চেষ্টা করে, তাদের প্রতি আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর।

সালথা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তা জানান, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে রাষ্ট্র ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করছে। তারই ধারাবাহিকতায় সালথা উপজেলার জনগণ যেন শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। যেকোনো পরিস্থিতিতে নির্বাচনী আচরণমালা লংঘন করা হলে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনীর টহল দল নিয়মিত বিভিন্ন ভোটকেন্দ্র সহ প্রতিটি ইউনিয়ন বিশেষ টহল পরিচালনা করছে। জনসাধারণ যেনো কোন ধরনের গুজব বা অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি গুরুত্ব না দেয় তার জন্য অনুরোধ জানাচ্ছি।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘নির্বাচন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি চলমান আছে। নির্বাচনি আচরণ বিধি প্রতিপালনসহ আইনশৃঙ্খলা বিষয়ক যে সব ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ চলমান আছে, সেগুলো অব্যাহত থাকবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের প্রত্যাশা সকলের সহায়তায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করতে পারব।

মহড়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102