বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

আমাকে ভোট না দিলেও ভোটকেন্দ্রে যাবেন: গয়েশ্বর রায়

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ Time View

নিজস্ব প্রতিবেদক ॥
ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনায় তাঁদের মতামত প্রকাশ করার সুযোগ পায়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত ইচ্ছা প্রতিফলিত হয়। আর সেটিই গণতন্ত্রের মূল ভিত্তি।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর রায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সকলে মিলে ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের ভোটটা দিবেন। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমাকে ভোট না দিলেও সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

গয়েশ্বর রায় বলেন, গণতন্ত্র হচ্ছে জনগণের সম্মিলিত শক্তি ও সচেতন অংশগ্রহণের ফসল। একটি কার্যকর ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে হলে জনগণকেই এগিয়ে আসতে হবে। তাঁদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ভোটাধিকার হলো একজন নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার।

জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজাদ্দের সভাপতিত্বে নির্বাচনী সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী ও ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102