বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বাজারে আসছে নতুন ১০ টাকার নোট: গ্রাফিতি ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যের সমন্বয় জনরোষ বনাম রাজনৈতিক উচ্চাভিলাষ: ভোটের মাঠে কোণঠাসা বিএনপি, সুবিধাজনক অবস্থানে জামায়াত-এনসিপি মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত আজ: মুক্তি ও সৌভাগ্যের আশায় ইবাদতে মগ্ন মুমিনরা আগামী নির্বাচন হবে সংস্কার ও পরিবর্তনের: মামুনুল হক বিশ্বকাপে পাকিস্তানের সিদ্ধান্ত: ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন, অনিশ্চয়তায় ফুটবল বিশ্বকাপও ঋণ হোক মানবিক সহানুভূতির অনন্য দৃষ্টান্ত: শোষণের হাতিয়ার নয় ভোটের মাঠে বিএনসিসি বিতর্ক: নির্বাচন কমিশনের কাছে বিএনপির একগুচ্ছ দাবি মুক্তির মহাসন্ধিক্ষণ: শবেবরাতের মাহাত্ম্য ও আত্মশুদ্ধি নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকার থাকা প্রয়োজন জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: মাহফুজ আলম

রাজধানীতে আজ রাজনৈতিক উত্তাপ: একনজরে দিনভর যত কর্মসূচি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২০ Time View

নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধি, ঢাকা ॥
রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবমুখর ও ব্যস্ত পরিবেশ। ঘর থেকে বের হওয়ার আগে যানজট ও বিড়ম্বনা এড়াতে একনজরে দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো:

বিএনপির রাজনৈতিক তৎপরতা
বিএনপির পক্ষ থেকে আজ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে একাধিক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে:

রংপুরে তারেক রহমানের জনসভা: জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে দুপুর ২টায় রংপুর ঈদগাহ ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গুলশানে সংবাদ সম্মেলন: সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

ঢাকা-৬ আসনে গণসংযোগ: ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সকাল ১০টা থেকে সূত্রাপুর থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালাবেন।

জামায়াত আমিরের চট্টগ্রাম বিভাগীয় সফর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ থেকে চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী সফর শুরু করছেন:

ফেনী ও নোয়াখালী: সকালে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জনসভার মাধ্যমে সফর শুরু করবেন তিনি। এরপর বেলা ১১টায় নোয়াখালীতে জনসভা করবেন।

লক্ষ্মীপুর ও কুমিল্লা: বিকেলে সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় লাকসাম এবং সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

নাহিদ ইসলামের গণসংযোগ ও ইশতেহার ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় ঐক্যের ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম আজ ব্যস্ত সময় পার করবেন:

সকাল ও দুপুর: সকাল ৯টা পর্যন্ত আফতাবনগরের আড্ডার মোড়ে গণসংযোগ করবেন। এরপর আনন্দনগর, বৈঠাখালী ও ডিআইটি মাঠসহ বিভিন্ন এলাকায় পথসভা শেষে বেলা সাড়ে ১১টায় বৌদ্ধ মন্দির ও মেরুল মন্দির পরিদর্শন করবেন।

ইশতেহার প্রকাশ: মেরুল মসজিদে জুমার নামাজ আদায় শেষে বিকেল ৩টায় গুলশানের হোটেল লেকশোরে তরুণ প্রজন্মের প্রত্যাশা নিয়ে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ ঘোষণা করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102