বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

দলীয় রাজনীতি নয়, বিজয় চাই ১৮ কোটি মানুষের: জামায়াত আমির

Coder Boss
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৮০ Time View

যশোর, খুলনা ও সাতক্ষীরা প্রতিনিধি ॥
যশোর ও খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কোনো নির্দিষ্ট দলীয় রাজনীতির বিজয় চাই না, বরং দেশের ১৮ কোটি মানুষের প্রকৃত বিজয় চাই।” আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, “হ্যাঁ জয়ী হওয়ার অর্থ হলো আজাদি বা মুক্তি, আর না মানে গোলামি। ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর ফ্যাসিবাদী কায়দায় শাসন চলবে না এবং চাঁদাবাজি বন্ধ হবে।”

গতকাল (২৭ জানুয়ারি ২০২৬) যশোর, সাতক্ষীরা ও খুলনায় পৃথক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা ও মা-বোনদের নিরাপত্তা
যশোর ঈদগাহ ময়দানের জনসভায় জামায়াত আমির নাম উল্লেখ না করে বিএনপির সমালোচনা করে বলেন, “একটি বন্ধু সংগঠন একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অন্যদিকে মহিলাদের গায়ে হাত দিচ্ছে। যাদের হাতে মা-বোনেরা এখনই নিরাপদ নয়, তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকতে পারে না।” তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “জীবন দেব কিন্তু মায়ের ইজ্জত দেব না। জনগণের পিঠে চাবুক মারা সহজ, কিন্তু হৃদয় জয় করতে হলে নারীকে সম্মান দিতে হবে।”

খুলনার শিল্প ও নারী উন্নয়ন
খুলনা সার্কিট হাউস ময়দানে তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াত ক্ষমতায় গেলে খুলনার বন্ধ কলকারখানা খুলে দেওয়া হবে এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে খুলনার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। নতুন বাংলাদেশে নারীদের জন্য বাড়ি এবং কর্মক্ষেত্র- উভয় স্থানে পূর্ণ নিরাপত্তা ও সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

খুলনাবাসীর ৬ দফা দাবি
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আমিরের কাছে খুলনাবাসীর পক্ষে ৬টি দাবি পেশ করেন। যার মধ্যে রয়েছে:

১. বিলডাকাতিয়াসহ সব বিলের জলাবদ্ধতা দূর করা।
২. বিশেষায়িত হাসপাতালের আধুনিকায়ন।
৩. বন্ধ মিল চালু।
৪. পাইপলাইনে গ্যাস সরবরাহ।
৫. আধুনিক বিমানবন্দর নির্মাণ।
৬. সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

‘হিন্দুদের রাখা হবে জামাই আদরে’
এদিকে খুলনা-১ আসনের জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী এক ব্যতিক্রমী বক্তব্য দিয়ে বলেন, “অপপ্রচার চালানো হয় যে জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা দেশে থাকতে পারবে না। বাস্তবতা হলো, জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের ‘জামাই আদরে’ আগলে রাখবে। একজন হিন্দুকেও দেশ ছেড়ে ভারতে যেতে হবে না।”

যশোরের জনসভায় সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এবং সাতক্ষীরায় সভাপতিত্ব করেন জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসব সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ১১-দলীয় জোটের প্রার্থীরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102