রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭২ Time View

ময়মনসিংহ প্রতিনিধি ॥
বিএনপি ক্ষমতায় এলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বেকার সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

জনসভায় তারেক রহমান বলেন, “বিএনপি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে। রাষ্ট্র পরিচালনার দীর্ঘ ও বাস্তব অভিজ্ঞতা একমাত্র এই দলেরই রয়েছে। দেশের চলমান সংকট কাটিয়ে উঠতে এবং সমস্যার প্রকৃত সমাধান চাইলে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “একটি নির্দিষ্ট দল এখন পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। ‘আমি-ডামি’ আর ‘নিশিরাতের’ নির্বাচনের মাধ্যমে জনগণের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে।”

নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারার বাইরে রেখে কখনোই প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই আমরা ‘ফ্যামিলি কার্ডের’ মতো যুগান্তকারী উদ্যোগের কথা ভাবছি, যা প্রতিটি পরিবারের সুরক্ষা নিশ্চিত করবে।”

পূর্বনির্ধারিত এই জনসভায় যোগ দিতে বিকেল ৪টার পর সার্কিট হাউস ময়দানের মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ময়মনসিংহসহ আশপাশের জেলাগুলো থেকে বাস, মাইক্রোবাস ও বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102