মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

সরকার জুলাই সনদ বাস্তবায়নে ব্যস্ত! অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ: রিজভী

Coder Boss
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৭০ Time View

শরীয়তপুর প্রতিনিধি॥
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদের ব্যাপারে সরকার খুবই তৎপর! এটি বাস্তবায়নের জন্য সরকার ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তবে চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের কর্মকর্তা খুনের ঘটনায় কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। দেশে অবৈধ অস্ত্র যেখানে আছে সেগুলো উদ্ধার করা গেলো না কেন। তাহলে নির্বাচনের সুষ্ঠুতানিয়ে জনমতে প্রশ্নত থেকে যায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুরে শরীয়তপুর জেলা সদর পৌরসভার অডিটোরিয়ামে অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,তফসিল ঘোষণার ৩৯ দিন পার হয়ে গেলো, এর মধ্যে ১৫ জন দলীয় নেতাকর্মী খুন হলো। এর দায় সরকার ও নির্বাচন কমিশনেরও দায়। আমারা এ সরকারের প্রতি আস্থা রাখি।তবে নির্বাচন কমিশনের অস্বচ্ছতার কারনে সুষ্ঠনির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। বিদেশে পোষ্টাল ব্যালট পাঠানো হয়েছে।তবে এজনের বাড়িতে ২০০-৩০০ টা ব্যালট প্যাপার আছে,তাহলে নির্বাচন কমিশন কি করলেন?

তিনি আরোও বলেন, তাহলে কি নির্বাচন কমিশন কোন একটা এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।আপনারা কি তাহলে গুপ্ত রাজনিতীর সাথে লিপ্ত রয়েছেন? এই প্রশ্ন এখন সবার মনে। তবে জনগণ একটি সুশৃঙ্খল নির্বাচন আশা করে।তারা চায় এখন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে। এর নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন কালু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102