বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

আজ সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি: জানা যাবে শবে বরাত কবে

Coder Boss
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ Time View

ধর্ম ডেস্ক ॥
পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

তথ্য প্রদানের টেলিফোন নম্বরসমূহ: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭

হিসাব ও সম্ভাবনা:
ইসলামি শরিয়ত অনুযায়ী, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাতে) পবিত্র শবে বরাত পালিত হয়। শবে বরাতের পরদিন বাংলাদেশে সাধারণ ছুটি থাকে।

যদি আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়, তবে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

অন্যদিকে, আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে। এই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102