বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ঝিনাইদহে মুফতি আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা

Coder Boss
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ Time View

ঝিনাইদহ প্রতিনিধি, অনলাইন ডেস্ক ॥
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিতর্কিত বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার(১৬ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপ্পু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাইদহে অবাঞ্ছিত।” পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে মন্তব্য করতে থাকেন।

এ বিষয়ে মুঠোফোনে সাজেদুর রহমান পপ্পু বলেন, “আরাফাত রহমান কোকো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ বক্তব্য ইসলাম কখনো সমর্থন করে না। তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহের মাটিতে পা রাখতে দেওয়া হবে না।”

উল্লেখ্য, শীতকালীন ওয়াজ মাহফিল মৌসুমে মুফতি আমির হামজা ঝিনাইদহের ৬টি উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মাহফিলে নিয়মিত প্রধান বক্তা হিসেবে অংশ নেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রতিবেশী জেলা হওয়ায় উভয় অঞ্চলের মানুষের মধ্যে নিবিড় যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ফলে মুফতি আমির হামজার এমন মন্তব্য দুই জেলাজুড়েই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102