রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

মায়ের জন্য দেশবাসীর দোয়া চাইলেন তারেক রহমান

Coder Boss
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

নিজস্ব প্রতিবেদক | অনলাইন ডেস্ক ঢাকা ॥
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শুরুর আগে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া ও ক্ষমা চেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আনুষ্ঠানিকতা শুরুর ঠিক পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত ও আবেগঘন বক্তব্য দেন তিনি।

তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, “আমার মা দীর্ঘকাল দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। মানুষ হিসেবে চলার পথে যদি তাঁর কোনো আচরণে বা কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি তাঁর পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। আপনারা তাঁকে ক্ষমা করে দেবেন।”

মায়ের কোনো পার্থিব দায়-দেনার বিষয়ে দায়িত্ব নিয়ে তিনি বলেন, “কারো কাছে যদি মরহুমা খালেদা জিয়ার কোনো ঋণ থেকে থাকে, তবে দয়া করে আমাকে জানাবেন। আমি অবশ্যই তা পরিশোধের ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।”

বক্তব্য দেওয়ার সময় তারেক রহমান অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”

তারেক রহমানের এই সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী বক্তব্যে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত লাখো মানুষের মধ্যে এক শোকাতুর পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষকে এসময় ডুকরে কাঁদতে দেখা যায়। জানাজাস্থলে সৃষ্টি হয় এক পিনপতন নীরবতা ও বিষাদঘন আবহ।

তারেক রহমানের বক্তব্যের পরপরই বেলা সোয়া ৩টার দিকে জানাজার নামাজ শুরু হয়। জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের হাজার হাজার মানুষের ঢল নামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102