বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

শরীয়তপুরে বিএনপির হেভি ওয়েট দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

Coder Boss
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ Time View

মো: নাসির খান, (শরীয়তপুর) প্রতিনিধি ॥
শরীয়তপুরে আজ (২৮ ডিসেম্বর ২০২৫) বিএনপির হেভি ওয়েট দুই প্রার্থী নিজ দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম-এর কাছে শরীয়তপুর-২ (নড়িয়া,সখিপুর) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা-ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102