বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ভালুকা প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ Time View

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ভালুকা প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ৪৬ বছর”-এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, শাজাহান সেলিম, মাইন উদ্দিন, কামরুজ্জামান মানিক, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪৬ বছর ধরে ভালুকা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের পাঠানো কেক সিনিয়র সদস্যদের উপস্থিতিতে কাটা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ভালুকা প্রেসক্লাবের পক্ষ থেকে
ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102