বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঢাকা-২০ আসনে এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ Time View

বিশেষ প্রতিনিধি, ধামরাই, ঢাকা ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে মনোনয়ন দিয়েছে। তিনি এই নির্বাচনে দলের ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার একজন স্থায়ী বাসিন্দা।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মুখ হিসেবে তার প্রার্থিতা ইতোমধ্যে ব্যাপক আলোচনায় এসেছে। ধামরাইয়ের অনেক সাধারণ ভোটার মনে করছেন, নাবিলা তাসনিদ একজন শিক্ষিত, ভদ্র ও কর্মঠ নারী হওয়ায় তিনি এই অঞ্চলে একটি নতুন ও ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে পারেন।

এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে যে, দল আগামী নির্বাচনে তরুণ ও যোগ্য নতুন নেতৃত্বকে সামনে আনতে চায়। এই লক্ষ্যেই রাজনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনার অংশ হিসেবে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে ঢাকা-২০ আসনে প্রার্থী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102