রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলামকে জমকালো বিদায় সংবর্ধনা ও স্মারক প্রদান

Coder Boss
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ Time View

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকা জেলার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামকে বদলি জনিত কারণে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা ও স্মারক প্রদান করা হয়েছে।

দীর্ঘ এক বছর তিন মাসের বেশি সময় ধরে তিনি ধামরাই থানায় অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি তার কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সর্বোপরি জনসেবায় বিশেষ অবদান রেখেছেন, যা সর্বমহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) তাঁর এই সফল কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. মিজানুর রহমানের পক্ষ থেকে বিদায়ী ওসি মো. মনিরুল ইসলামকে বিশেষ বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ওসি মনিরুল ইসলামের কর্মদক্ষতা, সততা এবং মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, তিনি তার নতুন দায়িত্বেও একই রকম সফলতা অর্জন করবেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান।

এরপর, ধামরাই থানার পক্ষ থেকে বিদায়ী ওসি মো. মনিরুল ইসলামকে আবেগঘন পরিবেশে পুনরায় বিদায় সংবর্ধনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102