রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

রাজমিস্ত্রির ছেলের রাজনীতি: শ্রমজীবী মানুষের প্রতিনিধি হতে চাই, বললেন এনসিপি’র হাসনাত আবদুল্লাহ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ Time View

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ॥
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি কোনো ‘বড় বংশ’ বা ‘টাকাপয়সার’ জোরে রাজনীতিতে আসেননি। তিনি একজন রাজমিস্ত্রির ছেলে হিসেবে গ্রামের খেটেখাওয়া ও শ্রমজীবী মানুষদের প্রতিনিধিত্ব করতে চান।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়নে এনসিপি’র প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে একটি পথসভা ও পদযাত্রায় তিনি এই মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমি রাজমিস্ত্রির ছেলে। আমি গ্রামের খেটেখাওয়া মানুষদের প্রতিনিধিত্ব করতে আসছি। যারা কর্মজীবী, যারা পরিশ্রম করে রোজগার করেন তাদের প্রতিনিধি হিসেবে আমি আসছি। আমার বড় কোনো বংশ পরিচয় নাই। আমার অনেক টাকাপয়সা নাই। আমি বিদেশে পড়াশোনা করি নাই। ঘি খেয়ে বড় হইনি। ইস্ত্রি করা পাঞ্জাবি পরে বুকে জড়িয়ে ধরে ফটো তুলতে আসিনি।”

তিনি নিজের উত্থান প্রসঙ্গে বলেন, অন্য নেতারা ওপরের স্তর থেকে নিচে আসেন, কিন্তু তিনি নিচ থেকে-সাধারণ মানুষের স্তর থেকে-উপরের দিকে যাওয়ার চেষ্টা করছেন। তিনি জোর দিয়ে বলেন, “আমার বাবা রাজমিস্ত্রির কাজ করেছেন। আপনাদের মতো কৃষিজীবী এবং শ্রমজীবী পরিবার থেকে আমি উঠে এসেছি।”

বর্তমান রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, যারা নেতা বানায়, নেতারা তাদের মানুষ বলেই মনে করেন না। খেটেখাওয়া মানুষদের তারা নিচুশ্রেণির মানুষ মনে করেন। তিনি বৈষম্য তুলে ধরে বলেন, “স্টেজে নেতার চেয়ার হচ্ছে বাইশ ইঞ্চি। আর কর্মী এবং ভোটারদের জন্য প্লাস্টিকের চেয়ার।”

শ্রমজীবী মানুষের ক্ষমতা গ্রহণের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “এবার আপনারা চাইলে প্লাস্টিকের চেয়ার থেকে নেতা বানাতে পারেন। আপনারা নেতা নয়, পাহারাদার এবং সেবক বানান। দারোয়ান বানান।”

তিনি আরও বলেন, “নেতাদের কাজ হচ্ছে দারোয়ান এবং পাহারাদারের দায়িত্ব পালন করা। কিন্তু জনগণের ভোট নিয়ে তারা নেতা হয়ে যায়। পরে তাদের সঙ্গে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট লাগে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102