বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

কিয়েভ ও আশপাশের অঞ্চলে রুশ হামলায় ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

Coder Boss
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২২০ Time View

বিশেষ প্রতিবেদক ॥
কিয়েভ, ইউক্রেন: ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানী কিয়েভ এবং এর আশপাশের অঞ্চলে ৬ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) রাতে চালানো এই হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাতভর চালানো রুশ হামলায় শুধুমাত্র রাজধানী কিয়েভেই ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। একই সঙ্গে আশপাশের এলাকার বাসিন্দারাও বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, রাশিয়া এই হামলায় অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র ও ৬০০ ড্রোন ব্যবহার করেছে। এসব হামলায় জ্বালানি অবকাঠামোর পাশাপাশি কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় তিনজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে, কিয়েভের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটেক এনার্জি (DTEK Energy) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৬০ হাজারেরও বেশি পরিবারের বিদ্যুৎ–সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে। দ্রুত বাকি সংযোগগুলো স্বাভাবিক করার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102