শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জামায়াত আমিরের; ‘পিআর পদ্ধতি’ বাস্তবায়নের অঙ্গীকার

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৭ Time View

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ॥
ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিতে পারে।

শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেলে চট্টগ্রাম কলেজ (প্যারেড ময়দান) মাঠে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জামায়াত আমির এই মন্তব্য করেন। এর আগে, তিনি হেলিকপ্টারযোগে চট্টগ্রামে অবতরণ করেন।

তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত, তবে এই ক্ষেত্রটি আমাদের সবাইকে মিলে তৈরি করতে হবে। আপনারা প্রস্তুত থাকুন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। অন্যথায় এ দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না, ইনশাল্লাহ।’

ডা. শফিকুর রহমান আরও বলেন যে তারা এখন স্থানীয় নির্বাচনের কথা বলছেন না, কারণ এই সময়ের মধ্যে তা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, ‘এই সময়ের মধ্যে আমরা কোনো অবাস্তব কথা বা দাবি করছি না, করবোও না। আমি জামায়াতের বিজয় নয়, বরং জনগণের বিজয় চাই।’ তিনি নির্বাচনের দিন গণভোট না চাওয়ার কারণ হিসেবে জেনোসাইড (গণহত্যা) হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (Proportional Representation) পদ্ধতি বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, ‘পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত রয়েছে। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাল্লাহ।’

অপর এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘দেখুন, আমাদের এত পজিটিভ এজেন্ডা রয়েছে; জাতি/দেশের জন্য আমরা কী করব, এগুলো ভাবতে ও বলতে বলতেই সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারও খোঁচানোর জবাব দেওয়ার মতো সময় আমাদের নেই।’

চট্টগ্রামের ইতিহাস তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘চট্টগ্রামকে আরেকটা উপাধিতে ভূষিত করা হয়, বলা হয় ইসলামাবাদ। এটি বাংলাদেশের জন্য ইসলামের আতুড়ঘর বা ইসলামের গেইটওয়ে। মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণাও এই চট্টগ্রাম থেকেই হয়েছিল, এখানেই লড়াই শুরু হয়েছিল। সিপাহী বিপ্লবের সময়ও এই এলাকার একটি গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। সকল দিক বিবেচনা করে বীর চট্টলা নামটি যথার্থ।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নগরীর পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102