শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে খুলছে বাংলাদেশি কর্মীদের বড় বাজার: কৃষি ও নির্মাণ খাতে ব্যাপক আগ্রহ নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল

“ঢাকা কেঁপে উঠলো”-শক্তিশালী ভূমিকম্পে জনমনে আতঙ্ক

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৮০ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল প্রায় ৫.৭ (পাঁচ দশমিক সাত)। স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক নিশ্চিত করেন যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।

ভূমিকম্প শুরু হতেই নগরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে সাধারণ মানুষকে দ্রুত ঘর ছেড়ে সড়কে ও খোলা জায়গায় জড়ো হতে দেখা যায়।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় সকল এলাকার মানুষ তড়িঘড়ি করে রাস্তায় নেমে আসেন। অনেক বাসাবাড়িতে ভূমিকম্পের ঝাঁকুনিতে আসবাবপত্র ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102