বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

গভীর রাতে গরিবের ঘরে চালের বস্তা নিয়ে এমপি প্রার্থী মুফতি রায়হান

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

মো: সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মুফতি রায়হান জামিল এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। গভীর রাতে তিনি নিজ হাতে গরিব, দুঃখী ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, নিত্যপ্রয়োজনীয় বাজার এবং বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গত বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে মুফতি রায়হান জামিলকে অন্ধকারাচ্ছন্ন রাস্তায় মাথায় চালের বস্তা এবং হাতে বাজারের ব্যাগ নিয়ে দূরদূরান্তের অসহায় মানুষের বাড়িতে হাঁটতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন কয়েকজন সহযোগী। নীরব গ্রাম্য পরিবেশে প্রচার-প্রচারণা ছাড়াই তার এমন নিঃশব্দ জনসেবা স্থানীয়দের নজর কেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের আলোতে অনেককে সাহায্য করতে দেখা গেলেও গভীর রাতে নীরবে, গোপনে এভাবে সাহায্য পৌঁছে দেওয়া সত্যিই বিরল। তাদের মতে, “কোনো প্রচার-প্রচারণা ছাড়াই মানুষের দুঃখকে নিজের দায়িত্ব মনে করে কাজ করাই মুফতি রায়হান জামিলের সবচেয়ে বড় পরিচয়। এভাবে সমাজের সব সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে সমাজের চিত্র পাল্টে যেত।”

মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মুফতি রায়হান জামিল বলেন, “মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার ঈমানি ও নৈতিক দায়িত্ব। যারা নিজেদের অভাবের কথা মুখ ফুটে বলতে পারেন না, তাদের ঘরে ঘরে গিয়ে সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

তার এই জনসেবামূলক কার্যক্রমকে স্থানীয়রা শুধু রাজনৈতিক উদ্যোগ হিসেবে না দেখে একজন সমাজসেবকের মানবিক পরিচয় হিসেবেই দেখছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102