সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

সালথায় কেএম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবলের ফাইনাল: নগরকান্দাকে হারিয়ে ফরিদপুর একাদশের জয়

Coder Boss
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুর, ১৯ নভেম্বর: ফরিদপুরের সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান স্মরণে আয়োজিত ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলায় নগরকান্দা ফুটবল একাডেমীকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফরিদপুর একাদশ।

রুদ্ধশ্বাস এই ফাইনাল খেলায় ফরিদপুর একাদশ বনাম নগরকান্দা ফুটবল একাডেমী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণের পর ফরিদপুর একাদশ ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ নুরুদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, গট্টি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খন্দকার রেজাউর রহমান চয়ন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা শাহিনুর রহমান শাহীন, শওকত আলী শরীফ, নুর আলম মোল্যা, নুর মোহাম্মাদ নুরু, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন এবং ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মুনছুর মাতুব্বর, আবু কাইয়ুম, এনায়েত হোসেন চানমিয়া, হাফেজ মহিউদ্দন, মনিরুজ্জামান মনির সহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। টুর্নামেন্টের সফল সমাপ্তি উপলক্ষে দর্শকরা আনন্দ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102