বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র সমাবেশ-র‍্যালি:

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১১ Time View

ময়মনসিংহ প্রতিনিধি ॥
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে এক বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথির বক্তব্য ও আহ্বান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

বিএনপি মনোনীত এই প্রার্থী তার বক্তব্যে বলেন,

“১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে শীর্ষ নেতৃত্বেই শুধু আসেননি, পুরো একটি বিভক্ত জাতিকে এক এবং ঐক্যবদ্ধ করেছিলেন।”

“জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের শিখিয়ে দেয় সকল ষড়যন্ত্রকে ধুলিসাৎ করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার।”

র‍্যালি ও উপস্থিতি
এর আগে ফুলপুর উপজেলার সবুজ বাংলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি উপজেলা সদর ব্রিজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান। এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ হাজারও জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102