শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ, নতুন দল নিবন্ধন এ সপ্তাহেই: ইসি সচিব

Coder Boss
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮০ Time View

নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা আজ সোমবার (২৭ অক্টোবর) প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যেই শেষ করার ঘোষণা দিয়েছে কমিশন।

গতকাল রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং সংশোধনের প্রস্তাবগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, “আজ (সোমবার) সকালে ব্রিফ করে দেব।” এর আগে গত ২০ অক্টোবরের মধ্যে এই তালিকা প্রকাশ করার কথা ছিল, যা ছয় দিন দেরিতে প্রকাশিত হচ্ছে।

ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সচিব আখতার আহমেদ বলেন, “সবকিছু ১০০ শতাংশ করা সম্ভব নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। কিছু বিষয় আগেই কমপ্লিট করেছি, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে এবং কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “সবকিছুই নিক্তিতে মেপে সময় অনুযায়ী, দিনক্ষণ-তারিখ অনুযায়ী করা সম্ভব নয়। এই অ্যাডজাস্টমেন্ট আমাদের রাখতে হবে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ বা পরিস্থিতি আমার মনে হয় না হয়েছে।”

নতুন দলের নিবন্ধন এই সপ্তাহে
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া কবে শেষ হবে, এ প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, মাঠপর্যায় থেকে কিছু বাড়তি তথ্য এসেছে, যা পর্যালোচনা চলছে। তিনি বলেন, “আমরা ইনশাল্লাহ এই সপ্তাহের ভেতরে করে দেব। কারণ, আমাদেরও একটা দায় আছে। আমাদের দিক থেকে তাগিদ আছে।” তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক বরাদ্দের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, “প্রতীকের বিষয়টি আমরা পরে জানাব।”

ককটেল বিস্ফোরণ ও নিরাপত্তা
গত শনিবার (২৫ অক্টোবর) রাতে নির্বাচন কমিশন প্রাঙ্গণের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইসি মামলা করবে কি না, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, “পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এটা বাইরে ফেটেছে। ইসিকে যদি মামলা করতে হয়, করব।”

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি জানান, প্রতিনিধিরা নির্বাচনি প্রস্তুতি, প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহার এবং নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102