রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম : রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯২ Time View

অনলাইন ডেস্ক ॥
ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। এখন থেকে ওমরাহ পালন করতে যাওয়ার আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে।

সব দেশ ও সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে- গত সপ্তাহে সাঈদ মিরান নামে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ওমরার জন্য সৌদি আরবে যাওয়ার উদ্দেশে দুবাই বিমানবন্দরে যান। কিন্তু তাকে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে থামিয়ে দেয়া হয় এবং রিটার্ন টিকিট দেখাতে বলা হয়।

মিরান জানান, তার ওমরাহ ভিসা আছে এবং তিনি মক্কায় কয়েকদিন অবস্থান করবেন। এরপর যদি সময়সূচি মেলে তাহলে মদিনাতেও যাবেন। এজন্য তিনি রিটার্ন টিকিট কাটেননি। কিন্তু দুবাই বিমানবন্দরে তাকে জানানো হয়, রিটার্ন টিকিট আগেই কাটতে হবে।

মিরানের কথায়, ‘আমি ভেবেছিলাম মদিনাতে কয়েকদিন থেকে এরপর ফিরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেব। কিন্তু আমি যখন চেক-ইনে গেলাম, তারা জানালো- রিটার্ন টিকিট না কাটা পর্যন্ত আমাকে বোর্ডিং পাস দেয়া হবে না। তখন কাউন্টার বন্ধ হওয়ার সময়। হাতে মাত্র কয়েক মিনিট সময় আছে। এরপর অনলাইনে রিটার্ন টিকিট কাটতে আমার আধা ঘণ্টা সময় লাগলো। তারপর আমাকে চেক-ইন দেয়া হলো।’

প্রতিবেদন মতে, আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন, এয়ারলাইন্স ও সৌদি কর্তৃপক্ষ ওমরাহ যাত্রীদের ভ্রমণের তারিখ সম্পর্কে নিশ্চিত হতে নিয়মে কড়াকড়ি আরোপ করেছে। তারা বলেছেন, সব ধরনের ভিসা এবং সব দেশের নাগরিকের জন্যই রিটার্ন টিকিটি বাধ্যতামূলক করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102