বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

দাবি আদায়ে অনশনে শিক্ষকেরা, অসুস্থ কয়েকজন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ Time View

নিজস্ব প্রতিবেদক ॥
বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। টানা অনশনের ফলে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালেই কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষকেরা শাহবাগে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করবেন।

এদিকে, এই আন্দোলন প্রসঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন জারি না হয়, তবে যে পরিস্থিতি তৈরি হবে, বাংলাদেশ তা আগে কখনো দেখেনি। সারাদেশ থেকে শিক্ষকদের ঢাকায় এনে যমুনা ঘেরাও করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102