বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

শিক্ষকদের কর্মবিরতি, তবু রাণীশংকৈল ডিগ্রি কলেজে চলছে পরীক্ষা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০৯ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
সারাদেশে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি চললেও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে থেমে থাকেনি পরীক্ষা। সোমবার (১৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠুভাবে।

সকাল ১০টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা নির্ধারিত কক্ষে বসে সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছেন। মোট ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৪৫৯ জন। অনুপস্থিত ছিলেন ৮ জন।
পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা। ঘণ্টা দেওয়ার নিয়মিত কাজটিও করছেন কর্মীরা।

যেখানে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির কারণে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, সেখানে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হলো—এমন প্রশ্নে পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য আহসানুল কবির বলেন, ‘আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা পরিচালনা করছি। এটা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অংশ। তাই কর্মবিরতির মধ্যেও আমাদের পরীক্ষা নিতে হচ্ছে।’

কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ জাকির হোসেনকে কলেজে না পাওয়া গেলেও মুঠোফোনে তিনি এই প্রতিনিধি কে বলেন ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা পরীক্ষা নিচ্ছি। শিক্ষকরা তাদের দায়িত্ব যথারীতি পালন করছেন।’

উল্লেখ্য, বাংলাদেশ শিক্ষক পরিষদের ৩ দফা দাবিতে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তবে পরীক্ষার স্বার্থে রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতির বাইরে থেকে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102