বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

জুলাই-আগস্ট অভ্যুত্থান: শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার, শুরু রবিবার

Coder Boss
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২১ Time View

অনলাইন ডেস্ক ॥
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক শুরু হতে যাচ্ছে রবিবার। এটি জুলাই-আগস্ট অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত একটি মামলা, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই যুক্তিতর্ক পর্বটি সরাসরি সম্প্রচার করা হবে।

শনিবার (১১ অক্টোবর) মামলার প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার, এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও সর্বশেষ সাক্ষী মো. আলমগীরের জেরা শেষ হয়। ২৮ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

সাক্ষ্যগ্রহণ পর্ব শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, “তদন্ত কর্মকর্তার জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে। আমরা ৫৪ জন সাক্ষী উপস্থাপন করেছি এবং তাদের জবানবন্দির মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।”

অন্যদিকে, আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেন, “আমার বিশ্বাস, সাক্ষীদের জবানবন্দিতে যা এসেছে, তার ভিত্তিতে আমরা আমার আসামিদের নির্দোষ প্রমাণ করতে পারব।”

এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপ-পরিচালক মো. জানে আলম খান। পরে তদন্তের দায়িত্ব নেন উপ-পরিচালক মো. আলমগীর, যাকে সার্বিকভাবে সহায়তা করেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। গত ১২ মে তদন্ত কর্মকর্তা মো. আলমগীর তার তদন্ত প্রতিবেদন দাখিল করেন, এরপর ৩১ মে সম্পূরক অভিযোগ এবং ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনাল ১০ জুলাই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102