রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

জনগণের সুবিধার্থে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান পিছিয়ে শুক্রবার

Coder Boss
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৩ Time View

অনলাইন ডেস্ক ॥
দেশের জনগণের বৃহত্তর অংশগ্রহণের সুযোগ করে দিতে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে এটি এখন ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জনসাধারণের উপস্থিতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই তারিখ পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর একটি ঐতিহাসিক ঘটনা, তাই আগ্রহী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হবে। এর আগে কমিশন জানিয়েছিল, সনদটি ১৫ অক্টোবর বুধবার বিকেলে স্বাক্ষরিত হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102