রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল, মুক্তি পাচ্ছেন অভিযুক্ত ও সাজাপ্রাপ্তরা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ Time View

অনলাইন ডেস্ক॥
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ সংশোধনের প্রস্তাব অনুমোদন।

সরকার আরও একবার সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন করছে। এরই মধ্যে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অধীনে দায়ের হওয়া সব মামলা বাতিল ঘোষণা করে নতুন অধ্যাদেশে একটি ধারা যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ডিএসএ-এর আওতায় সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাবেন। পাশাপাশি, তদন্তাধীন মামলাগুলোও বাতিল হয়ে যাবে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভায় মোট ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন লাভ করে।

সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৫০ ধারায় নতুন উপ-ধারা (৪ক) যুক্ত করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ এবং সেগুলোর অপরাধে সহায়তার দায়ে কোনো আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন বা পুলিশ বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে তদন্তাধীন সব মামলা বা কার্যক্রম বাতিল বলে গণ্য হবে। এগুলোর বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না।

এছাড়া, এই ধারার অধীনে আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক ইতোপূর্বে প্রদত্ত দণ্ড ও জরিমানাও বাতিল বলে বিবেচিত হবে।

ভার্চুয়াল জগতে অপরাধ দমনের লক্ষ্য নিয়ে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছিল। তবে এতে থাকা অনেক ‘নিবর্তনমূলক’ ধারা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হওয়ায় ২০২৩ সালে কিছুটা সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়। পরে অন্তর্বর্তী সরকার এসে সেটি আরও সংশোধন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন করে।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। এর ফলস্বরূপ, ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102